টেনিস তারকা গ্রেফতার

০৫ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): রাশিয়ার টেনিস তারকা ইয়ানা সিজিকোভাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে র‌্যাংকিংয়ে ১০১ নম্বরে থাকা এই টেনিস সন্দরীর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর শুক্রবার গভীর রাতে তাকে ছেড়ে দেয়া হয়। তার আইনজীবী ফ্রেডেরিক বেলো জানিয়েছেন, এমন অভিযোগ নিয়ে ইয়ানা নিজেও অবাক হয়েছেন। তিনি সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। খবর: বিবিসি।

গত বছর রোলা গারোঁয় একটি ডাবলস ম্যাচে গড়াপেটার অভিযোগে বৃহস্পতিবার রাতে ফ্রেঞ্চ ওপেনের একটি ম্যাচ শেষে তাকে গ্রেফতার করা হয়।

প্যারিসের জনপ্রিয় সংবাদপত্র লে পেরিসি তাদের প্রতিবেদনে জানায়, খেলা শেষে ম্যাসাজ নেয়ার পর আটক করা হয় ইয়ানাকে। তার হোটেল রুমেও তল্লাশি চালানও হয়েছে।

গত বছর মেয়েদের ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে যান ইয়ানা। তার ডাবলস পার্টনার আমেরিকান ম্যাডিসন ব্রেঙ্গল। তাদের হারায় রোমানিয়ান জুটি আন্দ্রিয়া মিতু এবং প্যাট্রিসিয়া মারিয়া তিগ। ওই ম্যাচকে ঘিরেই সন্দেহ হয়।

প্রসঙ্গত, স্পোর্টিং দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদন্ড এবং পাঁচ লাখ ডলার জরিমানা করা হয়।

টেনিস/এসকেএম