ট্রেন দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২৯ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে কমিটির প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী।

তিনি বলেন, এ ঘটনা কেন ঘটেছে এবং কার দায় রয়েছে, তা জানতে কমিটি কাজ করবে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার চার ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলসড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫টায় বড়তাকিয়া স্টেশন মাস্টার মোহাম্মদ শামসুদ্দোহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি টিম এসে মাইক্রোবাসটি উদ্ধার করে।

এর আগে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করেও মাইক্রেবাসটি সরাতে ব্যর্থ হন মিরসরাই ও সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ