নিউজ ডেস্ক: ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলায় ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসাপাতাল’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলায় সরকার ও সিটি কর্পোরেশনগুলো নিরলসভাবে কাজ করছে। জনসাধারণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রল করা কঠিন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ে আমাদের আরও সচেতন হতে হবে। এসি, ছাদ বাগান, নতুন স্থাপনা বা কোথাও যেন পানি না জমে সে সম্পর্কে ব্যক্তি পর্যায়ে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারি।
স্থানীয় সরকার মন্ত্রী জানান, ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল’ এখন ডেঙ্গি চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে। এক হাজার শয্যার মধ্যে ৬ জন কোডিভ রোগী আলাদাভাবে সেবা নিচ্ছে। এ হাসপাতালে ১০৫ জন ডেঙ্গি রোগী ভর্তি রয়েছে এবং আরও প্রায় ৪শ’ শয্যা ডেঙ্গি চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে। ডেঙ্গি চিকিৎসায় কোনও ঘাটতি নেই।
মন্ত্রী বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের মেয়ররাসহ মন্ত্রণালয় নিয়মিত তদারকি করছেন। মন্ত্রণালয় থেকে অর্থ-বরাদ্দ, জনবল, অভিযান পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেটসহ সব ধরনের সহায়তা করা হচ্ছে। মানুষকে সচেতন করার জন্য যা যা করণীয় তার সব করতে হবে। পাশাপাশি জনসচেতনতার জন্য টিভিসি প্রদর্শন করা হচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজাসহ অন্যরা।
ইমরান খান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply