ঢাকায় ফিরলেন সাকিব

০৩ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। কোয়ারেন্টিন পর্ব শেষে ২০ জানুয়ারিতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবেন ক্যারিবীয়রা।

হোম সিরিজ সামনে রেখে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

রোববার সকাল ১০টায় রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাকিব। সাথে দেশে ফিরেছেন তার মা শিরিন রেজা।

সিরিজ সামনে রেখে ১০ জানুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবেন টাইগাররা। করোনাবিধি মেনে সেদিনই দলের অনুশীলনে যোগ দেবেন সাকিব।

গত নভেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার সময় শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে যুক্তরাষ্ট্রে গেয়েছিলেন সাকিব।

কিন্তু তিনি পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উম্মে আহমেদ শিশিরের বাবা। পরে জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন সাকিব।

এদিকে সাকিব-শিশির দম্পতির দ্বিতীয় কন্যা ইররাম হাসানের দেখভালের জন্য গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিবের মা শিরিন রেজা।  

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে গত নভেম্বর সাকিব দেশে ফিরলেও তার মা নাতনির জন্য সেখানেই থেকে যান। রোববার ছেলের সাথে দেশে ফিরলেন তিনি।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *