২৯ জুন ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের কঠিন সমালোচনা করেছেন সাবেক মেয়র ছাঈদ খোকন। প্রশ্ন তুলেছেন মেয়র তাপসের জনপ্রিয়তা নিয়েও। মেয়র তাপস কত শতাংশ ভোট পেয়েছেন তা এ ই শহরের মানুষ জানে বলে কটাক্ষও করেছেন।

মেয়র শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাবেক মেয়রের সমালোচনার পাশাপাশি পরামর্শও দেন। বলেন, ক্ষমতায় আছেন, মানুষের কাজ করেন। আরে ভাই, ঢাকার মরা লাশের ওপর ট্যাক্স বসিয়ে দিয়েছেন। কীভাবে ঢাকাবাসীর ভালোবাসা আশা করেন।
এ সময় তিনি তার প্রয়াত বাবা, সাবেক মেয়র মোহাম্মদ হানিফের প্রসঙ্গেও কথা বলেন। আওয়ামী লীগের জন্য তাদের পরিবারের ত্যাগের কথা বলেন। দুঃখ করে প্রশ্ন করেন, এজকের এই সময় দেখার জন্য, আজকের এই অবস্থা দেখার জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম?
নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করার পিছনে মেয়র শেখ ফজলে নূর তাপসের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন ছাঈদ খোকন। তিনি বলেন, কারও ব্যর্থতা ঢাকার জন্য আরেকজনের মাথায় কালিমা লেপন করে দিবে, আমরা এটা মেনে নিতে পারি না। আইনি মোকাবেলা করবো। সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে।
ছাঈদ খোকন/আরএম/রমু
















Leave a Reply