১৩ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। ঘোষিত বাজেটের আকার রাজস্ব ও উন্নয়নসহ ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা।
সোমবার দুপুর ১২টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে চলতি অর্থবছরের জন্য মেয়র আইভী এই বাজেট ঘোষণা করেন। এসময় মেয়র বলেন, আমি জনগণের জন্য কাজ করেছি, কাজ করে যাবো।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পাশের কয়েকটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত করা প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘোষণা অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে আয় ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা। ব্যয় ধরা হয়েছে ৬৭৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৩৪০ টাকা। বছর শেষে উদ্বৃত্ত থাকবে ১০ কোটি ৭৩ লক্ষ ৪৪ হাজার ১৬ টাকা।
আরও পড়ুন: শিল্পী সোহাগ পারভেজের একক চিত্র প্রদর্শনী
এবারের বাজেটে গুরুত্ব দেয়া হয়েছে সুপেয় পানি সরবরাহে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন- রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুণঃনির্মাণ, বৃক্ষ রোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধূলার মানোন্নয়ন মাঠ নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপনসহ সূপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট/আরএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply