২৮ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, সৌদি আরব): তাবুক সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম কোণের তাবুক রিজিওনের রাজধানী। এটি সৌদি আরব-জর্ডান সীমান্তের নিকটবর্তী শহর। তাছাড়া এটি লোহিত সাগর অতিক্রম করে মিশর অভিমুখী অঞ্চল। শহরটি কৃষিকাজের উপযুক্ত এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য বিখ্যাত। এক লাখেরও বেশি বাংলাদেশি তাবুক শহরে বসবাস করেন। কৃষি কাজের পাশাপাশি তারা মহিলা গৃহকর্মী, কনস্ট্রাকশন ওয়ার্কার, কার্পেইন্টার, প্লাম্বার, মেইনটেনেন্স ওয়ার্কার, ড্রাইভারসহ নানা পেশায় নিয়োজিত।
প্রায় ছয় মাস পর বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নেতৃত্বে ২৪ জন কর্মকর্তা তাবুকে অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট রি-ইস্যু, প্রবাসী মেম্বারশীপ কার্ড ইস্যু ও ডেলিভারী, স্পেশাল এক্সিট প্রোগ্রামের
আওতায় যারা স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক, তাদের বিষয় প্রসেস করা, আউটপাস ইস্যুসহ বাংলাদেশিদের নানামুখী আইনী সহায়তা দেয়া, সোনালী ব্যাংকের মাধ্যমে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ইস্যুসহ বিভিন্ন ধরনের সেবা প্রবাসীদের দোড়গোড়ায় পৌঁছে দিতে সেখানে দুই দিন অবস্থান করবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নির্দেশনায় সদ্য সৌদি ফেরত প্রবাসী বাংলাদেশিদের যারা হোটেল কোয়ারেনটাইন সম্পন্ন করেছেন তাদের অনুকূলে সরকারি ভর্তুকি হিসেবে ২৫ হাজার টাকার আবেদন গৃহীত হয়েছে।
কনসাল জেনারেল নাজমুল হক প্রবাসীদের কথা শুনছেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করছেন। প্রবাসীদের কফিল কর্তৃক হুরুপ প্রদান, বেতন ভাতাদি সঠিকভাবে না পাওয়াসহ বিভিন্ন সমস্যা কনস্যুলেটের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) আমিনুল ইসলাম, দ্বিতীয় সচিব কে এম সালাহউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত সমাধানে আইনী পরামর্শসহ স্পেশাল এক্সিট প্রোগ্রাম (এসইপি)-এর আওতায় যারা দেশে যেতে ইচ্ছুক তাদের আবেদন প্রসেস করছেন।
সৌদি প্রবাসী/এএমএম/কিউটি
















Leave a Reply