তুরস্কে যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল

নিউজ ডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ থেকে একটি উদ্ধারকারী দল যাচ্ছে। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানান।

ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দলটি বুধবার তুরস্ক যাবে। প্রাথমিকভাবে ১০ জনের দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

সোমবার তুরস্কের দক্ষিণ-পূবাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। এতে সিরিয়া ও তুরস্কে এখন পর্যন্ত চার হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এ সংখ্যা আরও বাড়বে।

সোমবার ভূমিকম্পের পর পরই বিভিন্ন দেশ ও সংস্থা তুরস্ক ও সিরিয়ায় সহযোগিতার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

তুরস্ক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *