২ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, দক্ষিণ আফ্রিকা): দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রোববার গ্রিনিচ মান সময় ০৫০৩ টায় ভবন থেকে আগুন এবং প্রচুর ধোঁয়া বেরুতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে অগ্নিনির্বাপক কর্মীদের। খবর: এএফপি।
কেপটাউনের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র এএফপিকে বলেন, ভবনের ছাদে আগুন লেগেছে। ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনেও আগুন দেখা যাচ্ছে। অগ্নিনির্বাপণের জন্য আরও লোকবল চেয়ে তিনি বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। ভবনের বিভিন্ন দেয়াল ভেঙে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় প্রকাশিত ছবিতে পার্লামেন্টের ভবনগুলোর একটির ছাদের অনেক দিক থেকে আগুন ও ধোঁয়া বের হয়ে আসতে দেখা যায়। তবে ভবনটিতে আগুনের সূত্রপাত্র কীভাবে হলো, তা এখনও জানা যায়নি।
কেপটাউনের পার্লামেন্ট হাউস তিনটি ভবন দ্বারা গঠিত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। বাকী দুটি ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply