২৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): প্রশাসনিক পুনর্বিন্যাসে দেশে আরও তিনটি নতুন উপজেলা হচ্ছে। এ নিয়ে উপজেলার সংখ্যা দাঁড়াচ্ছে ৪৯৫টি। এছাড়া একটি উপজেলার নাম পরিবর্তন করা হয়েছে।
সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম নিকার ও মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান।
আরও পড়ুন: জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে সরকার
নতুন উপজেলা তিনটি হচ্ছে কক্সবাজারের ঈদগাঁও থানা, মাদারীপুরের ডাসার থানা ও সুনামগঞ্জের মধ্যনগর থানা। এছাড়া সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ করা হয়েছে।
নতুন উপজেলা/আরএম/কিউটি
















Leave a Reply