দৌলতদিয়ায় দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

৭ মে ২০২২ (নিউজ ডেস্ক): ঈদযাত্রা শেষে ঢাকায় ফেরা যাত্রীবাহী যানবাহনের চাপে দৌলতদিয়ায় ৯ কিলোমিটার এলাকার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে এসে এখনও ফেরির দেখা পাননি যাত্রীরা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

শনিবার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের জিরোপয়েন্ট থেকে প্রায় ৯ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।

সিরিয়ালে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মাহেন্দ্রা, মোটর সাইকেলসহ বিভিন্ন যান রয়েছে। মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার দূর থেকে আঞ্চলিক সড়ক ব্যবহার করে ছোটগাড়িগুলোকে ঘাটে পাঠাচ্ছে পুলিশ।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত জেলা পুলিশের কর্মকর্তা তাজ বলেন, ঈদের পরে শনিবার হওয়ায় যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। তারপরেও আমরা যাত্রীদেরকে ভোগান্তি ছাড়া যাতে তারা কর্মস্থলে ফিরতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করছি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দৌলতদিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *