১৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, গাইবান্ধা): গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুল রউফ মিয়াকে কুঁপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ১১টার দিকে লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বামুনিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল রউফের বাড়ি ওই ইউনিয়নের মাগুড়াকুটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ফজলু হকের ছেলে। গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় গাইবান্ধা সদর উপজেলায় ইউপি নির্বাচনে আবদুর রউফ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে আবদুর রউফ লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বামুনিরপাড়া এলাকায় পৌঁছুলে কয়েকজন আবদুর রউফের পথ রোধ করে তাকে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোঁপাতে থাকে। এসময় আবুদর রউফের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের নেয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: মেহেরপুরে নির্বাচনী সহিংসতায় দুই ভাই নিহত
গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুদর রউফ জানান, ইউপি সদস্য হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।
এদিকে আজ সকালে গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ইউপি সদস্য আবদুর রউফ হত্যার সাথে জাড়িত ব্যাক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরাধ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply