২৯ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা কমেছে, ফলে শনাক্তও কমেছে। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৩৭৩ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩৭৮ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ২৩ লাখ ৯০ হাজার ৩১৮ জনের। এতে শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন।
গেল ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন। দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৩২৯ জন মারা গেছেন।
আরও পড়ুন: অবশেষে সাক্ষাত ঘটিলো : এম এ আখের
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১০৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন।
করোনা/এএমএম/টিটি
আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://www.artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













