বিনোদন ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ মারা গেছেন। বুধবার বিকাল পৌনে পাঁচটায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
গুণী এই শিল্পীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।
জিনাত বরকতুল্লাহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি।
স্বাধীনতার পর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতুল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য তাকে ২০২২ সালে একুশে পদকে ভূষিত করে সরকার।
নৃত্যশিল্পীর পাশাপাশি অভিনয়ও করেছেন জিনাত বরকতুল্লাহ। ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর প্রায় ৮০টি টিভি নাটকে অভিনয় করেন এই গুণী শিল্পী।
ব্যক্তিগত জীবনে তিনি নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ৩ আগস্ট করোনায় মারা যান মোহাম্মদ বরকতুল্লাহ।
শোক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply