নেগেটিভ হলেন সবাই

০৮ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রথম দফার করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সব ক্রিকেটারের ফল নেগেটিভ এসেছে। তবে শতভাগ নিশ্চিত হতে দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করা হবে। শনিবার হবে দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা।

মাঠকর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফসহ জাতীয় দলের সেবায় নিয়োজিত থাকবেন তাদের সবার নমুনা নেয়া হয়েছিল বুধবার। এরপর নমুনা দেন দলে ডাক পাওয়া ৩০ ক্রিকেটার।

বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী জানান, সবার নমুনার ফলই নেগেটিভ এসেছে। তবে শতভাগ নিশ্চিত হতে দ্বিতীয় দফায় আবার নেয়া হবে সবার নমুনা। সেখানে যাদের টেস্টের ফল নেগেটিভ আসবে, তারাই প্রবেশ করবেন জৈব সুরক্ষা বলয়ে। 

কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক আর কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসনও যুক্ত হবেন তাদের সাথে।

১০ জানুয়ারি ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। ২০ জানুয়ারি থেকে শুরু হবে দু’দলের ওয়ানডে সিরিজ। 

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *