নোয়াখালী সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

২০ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নিহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির অনলাইন পোর্টাল বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি। উপজেলার চাপরাশিরহাট বাজারে শুক্রবার বিকালে কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় বুকে ও গলায় গুলিবিদ্ধের ঘটনার পর মুজাক্কিরকে প্রথমে কোম্পানীগঞ্জ হাসপাতালে, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই মুজাক্কিরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তিনি শেষ নিশ্বস ত্যাগ করেন।

সাংবাদিক মুজাক্কির/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *