পশ্চিমবঙ্গে পিকে হালদার গ্রেফতার

১৪ মে ২০২২ (নিউজ ডেস্ক): হাজার কোটির বেশি টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন।

শনিবার ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। এই সংস্থা আর্থিক কেলেঙ্কারির তদন্ত করে থাকে।

এর আগে গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে পিকে হালদারের এক ঘণিষ্ঠ ব্যক্তির তিন বাড়িতে অভিযান চালায় ইডি। পিকে হালদারের ওই ঘণিষ্ঠ ব্যাক্তির নাম সুকুমার মৃধা।

তবে বিষয়টি নিয়ে ইডির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার বিরুদ্ধে চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাত হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। পিকে হালদার সিন্ডিকেটের বিরুদ্ধে অদ্যাবধি ৩৪টি মামলা করা হয়েছে। অভিযোগ উঠার পরই দেশ থেকে পালিয়ে যান পিকে হালদার।

পিকে হালদার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ