পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক: ওয়াশিংটন আগামী দিনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। এমনটাই বলেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের এ কথা জানান।

পিটার হাস বলেন, আগামী মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে (বাংলাদেশের সাথে) ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কীভাবে ভবিষ্যতে একসাথে কাজ করবে সে বিষয়ে নতুন মন্ত্রীর সাথে তার সূচনা বৈঠক হয়েছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যত ও কীভাবে আমরা পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়- যেমন ব্যবসার সুযোগ সম্প্রসারণ ও রোহিঙ্গাদের বিষয়ে একসাথে কাজ করার ব্যাপারে কথা বলেছি।

পিটার হাস/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *