৪ জুন ২০২২ (নিউজ ডেস্ক): নরসিংদীর রায়পুরায় ট্রেন ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত আরও দুজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাসনাবাদ রেলক্রসিংয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনা পূর্বধলার কালিহর মাইজপাড়া গ্রামের চান মিয়ার ছেলে ২৫ বছর বয়সী সুজাত মিয়া, আব্দুর রশিদ মিয়ার ছেলে ২৭ বছর বয়সী শাহিন, ইব্রাহিম খানের ছেলে ২৬ বছর বয়সী আনিস খান ও কালা মিয়ার ছেলে ২৬ বছর বয়সী আনোয়ারুল।
আহত দুজন হলেন- পূর্বধলার কালিহর মাইজপাড়া গ্রামের শাজাহান ও গোপালগঞ্জ জেলার পিকআপচালক সজিব।
রেলওয়ে পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মূষলধারে বৃষ্টি হচ্ছিল। ওই সময় যাত্রীবাহী একটি পিকআপ রায়পুরের রাধাগঞ্জ বাজার থেকে নরসিংদীর দিকে ফিরছিল। আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ রেলক্রসিং পার হওয়ার সময় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে পিকআপটির সংঘর্ষ হয়।
এতে পিকআপটি ছিটকে রেললাইনের এক পাশে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে জেলা সদর হাসাপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহত দুজন একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নরসিংদী রেল পুলিশের এসআই ইমায়েদুল জাহেদী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply