পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য অধিদফতর সারাদেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।

অধিদফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরী প্রয়োজন ব্যাতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না।

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু এবং রেকর্ড সংখ্যক ৩৪১ জন রোগী শনাক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই ঘোষণা দেয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *