প্রতিদিনই হচ্ছে মৃত্যুর নয়া রেকর্ড

১১ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৭৮ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১ জন বেশি মারা গেছেন। গতকাল মারা যান ৭৭ জন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) মারা যান ৭৪ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৯ হাজার ৭৩৯ জন।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৫৩ ও নারী ২৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮১৯ জন। গতকালের চেয়ে আজ ৪৭৬ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ২৬ হাজার ৭৭ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ৩৪৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে এ পর্যন্ত ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫০ লাখ ২ হাজার ৮৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৭ লাখ ৩৯ হাজার ১৫৫টি হয়েছে সরকারি এবং ১২ লাখ ৬৩ হাজার ৭১০টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ২১২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *