ফাইনাল খেলছেন না সাকিব

১৫ ডিসেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের আগে টিম হোটেল ছেড়েছেন সাকিব আল হাসান। শ্বশুরের অসুস্থতার কারণে সোমবার (১৪ ডিসেম্বর) রাতে প্রথম কোয়ালিফায়ার শেষে হোটেল ত্যাগ করেন তিনি। যে কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ফাইনালে খেলা হচ্ছে না তার।

মঙ্গলবার জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কারণে সাকিব ফাইনালে দলের সাথে থাকতে পারছেন না। শ্বশুর অসুস্থ থাকার কারণে হোটেল ছেড়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের বিমানে উঠবেন এই তারকা ক্রিকেটার।

শুক্রবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। তাই সাকিবের পক্ষে এ টুর্নামেন্টে আর খেলা সম্ভব নয় বলাই যায়। ফলে ফাইনাল ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে জেমকন খুলনাকে।

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *