ফোম কারখানায় আগুন

২৭ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): সাভারের আশুলিয়ায় অ্যাপেক্স ফোম তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার দুপুরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার অ্যাপেক্স ফোম তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ওই কারখানায় যাওয়া হয়। কারখানার মূলগেট বন্ধ থাকায় কারখানার তালা ভেঙে ভেতরে ঢুকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বেশি থাকায় পরে ধামরাই ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কারখানাটি সেমিপাকা হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন পুরও ফ্লোরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে। আগুনের ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

অগ্নিকাণ্ড/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *