বইমেলা আয়োজনে প্রকাশকদের বিকল্প প্রস্তাব

৩০ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): এবারের অমর একুশে গ্রন্থমেলার সময়কাল ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দিয়েছে প্রকাশক নেতারা।

মঙ্গলবার বাংলা একাডেমি আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাবনা দেন প্রকাশকরা। এসময় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও একাডেমির পরিচালক ডক্টর জালাল আহমেদ গণমাধ্যমকে প্রকাশকদের প্রস্তাবের কথা জানালেন। বললেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বৈঠকে প্রকাশকরা চলতি বছরের বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত সময়সীমায় আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, তাদের এই প্রস্তাবটি শিগগিরই সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকারের উচ্চ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করলেই ওই সময়ের মধ্যেই মেলা করা হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে বইমেলা শুরু ১৭ ফেব্রুয়ারি

এদিকে, অমর একুশে গ্রন্থমেলার জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বইমেলা/এএমএম/টিটি

আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ