বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে নারায়ণগঞ্জ ও গাজীপুর ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দিয়েছেন। নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও গাজীপুর থেকে একটি ইউনিট বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস বলেছে, তাদের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ গণমাধ্যমকে বলেন, আজ সকালে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের থেকে ৫টি ইউনিটে ২৫ জন সদস্য বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন। আরও ২৫ জন ফায়ার ফাইটার ও স্বেচ্ছাসেবী বঙ্গবাজারে যাচ্ছেন। পরিস্থিতি অনুযায়ী যেকোনও ধরনের সহযোগিতার জন্য তারা প্রস্তুত আছেন।

এদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ্ আল আরেফীন বলেন, তাদের ১ ইউনিটে ১২ সদস্যের একটি দল বঙ্গবাজারে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দিয়েছে।

বঙ্গবাজারে আগুন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *