নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর সূত্রাপুর থানার সাবেক-বর্তমান কর্মীদের ‘প্রীতি সম্মিলনী’ অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর ২০২৩।
এ উপলক্ষে শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে মণি সিংহ-ফরহাদ ট্রাস্টের মুনির-আজাদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত সভায় সাবেক ছাত্র ইউনিয়ন নেতা খন্দকার শওকত জুলিয়াসকে চেয়ারম্যান, আবু বকর, মোসলেহ উদ্দিন ও রতন কুমার দাসকে কো-চেয়ারম্যান, জাহাঙ্গীর মল্লিককে আহ্বায়ক, আরিফ সোহেল, রহমান মুস্তাফিজ ও আতিক খান ধ্রুবকে যুগ্ম-আহবায়ক ও বিকাশ সাহাকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভায় সংগঠনের সূত্রাপুর থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান এবং দেশের অন্য এলাকায় সংগঠনের সাবেক সংগঠক যারা এখন সূত্রাপুর এলাকায় বসবাস করেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রীতি সম্মিলনের সিদ্ধান্ত হয়।
ছাত্র ইউনিয়ন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply