বাংলাদেশ লড়ছে ১৫৩ রানের জন্য

২২ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): ধুমধাড়াক্কা ব্যাটিং প্রদর্শন করলো জিম্বাবুয়ে। ফলে ১৯ ওভারেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। তবে বাংলাদেশের সামনে ছুড়ে দিয়েছে চ্যালেঞ্জিং টার্গেট। অল আউট হওয়ার আগে স্বাগতিক ব্যাটসম্যানরা জড়ো করেছেন ১৫২ রানের ফাইটিং স্কোর।

বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৫৩ রানের টার্গেটে মাঠে নেমেছে টাইগাররা।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিকান্দার রাজা। তবে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে কাটার মাস্টার মুস্তাফিজ নিজের প্রথম ও দলের দ্বিতীয় ওভারেই উকেট তুলে নেন। ফিজের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান বাঁহাতি ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানি। এরপর ৭ বল মোকাবেলায় ৭ রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকারের তালুবন্দী হয়ে।

আরও পড়ুন: বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একদিন রাজত্ব করবে

বিপজ্জনক হয়ে ওঠা ওয়েসলি মাধেভেরেকে থামান নাম্বার ওয়ান সাকিব আল হাসান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ নেন ৩ উইকেট। এছাড়া সাইফুদ্দনি ও শরিফুলের সংগ্রহ দুইটি করে উইকেট। একটি নিয়েছেন সাকিব।

টি-টোয়েন্টি/এএমএম/কিউটি

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *