বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন ইউটিউবার সালমান মুক্তাদির। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই বিয়ের তথ্য জানিয়েছেন তিনি।
জানা গেছে, রোববার বিয়ে করেছেন সালমান। তবে বিয়ের বিস্তারিত কিছু জানাননি তিনি।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে স্ত্রীর সাথে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সালমান। ক্যাপশনে লিখেছেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি এ তরুণ অভিনেতা।
এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির কিছু দিন আগে জানিয়েছিলেন, আয়মান সাদিক বিয়ে করলে তার পর দেখে শুনে বিয়ে করবেন তিনি। কিন্তু সেই আয়মানের আগেই বিয়ে করলেন সালমান। আর ব্যাচেলর থেকেই সালমানকে শুভেচ্ছা জানালেন আয়মান সাদিক।
সামাজিক মাধ্যমে সালমানকে উদ্দেশ করে আয়মান সাদিক বলেন, আমি কখনও ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইল।
সালমান মুক্তাদির/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply