বৃহস্পতিবার ঘরে ফিরবেন সৌরভ

০৬ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): শারীরিক অবস্থা বেশ ভালো দেখে বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার কথা ছিলো সৌরভ গাঙ্গুলীকে। কিন্তু তিনি নিজেই চিকিৎসকদের জানিয়েছেন, আরও একদিন হাসপাতালে থেকে যেতে চান। বাড়ি যাবেন কাল বৃহস্পতিবার।

হাসপাতালটির প্রধান নির্বাহী রুপালি বসু জানিয়েছেন সৌরভের বৃহস্পতিবার বাড়ি যাওয়ার ইচ্ছার কথা। খবর: আনন্দবাজার।

বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল সৌরভের। সে অনুযায়ী তার ডিসচার্জ সার্টিফিকেটও লেখা হয়ে গিয়েছিল। তবে একেবারে শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত বদলালেন ভারতীয় ক্রিকেটের এই অন্যতম গ্রেট।

উল্লেখ্য, বুকে ব্যথা নিয়ে ২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহারাজ। ব্লক ধরা পড়ায় ডান ধমনীতে এরই মধ্যে স্টেন্ট বসানো হয়েছে সাবেক এই অধিনায়কের। এরপর থেকে ভালোই আছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) প্রধান।

সৌরভ গাঙ্গুলী/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *