ব্রাহ্মণবাড়িয়ায় খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

৮ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি পরিত্যক্ত খাল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিত্যক্ত জঙ্গলের ভেতরে ওই খালে অর্ধগলিত লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ