ভারত-অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত

০১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নতুন বছরে ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের। কিন্তু সিরিজটি আগামী মৌসুম পর্যন্ত স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে নতুন তারিখ এখনও ঠিক করেননি তারা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নারী বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টে হওয়ার কথা ছিল। কিন্তু ইতোমধ্যে বিশ্বকাপ স্থগিত হয়েছে। সিরিজটিও মাঠে গড়াচ্ছে না।

তবে পরবর্তীতে এই সিরিজ আয়োজন করলে ম্যাচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে ক্রিকেট অস্ট্রেলিয়ার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিক হকলি বলেন, স্থগিত হওয়া এ সিরিজে তিন ওয়ানডের সাথে তিনটি টি-টোয়েন্টি যোগ করার পরিকল্পনা রয়েছে।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *