ভারত বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে

নিউজ ডেস্ক: ভারত ১৯৭১ সালে যেভাবে বাংলাদেশের পাশে ছিল এখনও তেমনি আছে, ভবিষ্যতেও থাকবে। এমনটাই বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

‘মিট দ্য সোসাইটি’ শীরোনামে ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজধানীর একটি হোটেলে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। এতে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মিডিয়া ব্যাক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব চিকিৎসক ও কলামিস্ট ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল।

তিনি বলেন, দুদেশের সম্পর্ক সুদৃঢ় হয়েছিল সেই ৭১ এ। সেই যাত্রা এখনও বহমান। আগামীতেও আরও গভীর হবে এই সম্পর্ক। সাউথ এশিয়াতেই নয় পুরও বিশ্বেই দুই দেশের সম্পর্ক দেখছে।

প্রণয় ভার্মা বলেন, কিছু চ্যালেঞ্জ আছে। সেগুলো মোকাবেলায় সম্মিলিত কাজ করছি আমরা। তরুণদের কাছে ১৯৭১ সালের চেতনা পৌঁছে গেছে। ইউথ ডেলিগেশন চলছে দুই দেশের মধ্যে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তাহলে আরও এগুবে সম্পর্ক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু।

শামসুল হক টুকু/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ