২১ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাতে ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ায় বিশ্বজুড়ে দিবসটি পালিত হবে।
অন্যান্য জাতীয় অনুষ্ঠানের মতো এবারের কর্মসূচিও কোভিড-১৯ মহামারীর কারণে সীমিত আকারে পালন করা হচ্ছে।
প্রাণঘাতী রোগ করোনা ভাইরাসের কারণে কেন্দ্রীয় শহীদ মিনারেও উপস্থিতি ছিল কম এবং সীমিত।
মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে সবাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মাতৃভাষা দিবস/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















