ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সানি লিওন

বিনোদন ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত মারা গেছেন ৪৭ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। বিপদগ্রস্তদের সাহায্যার্থে বিশ্বের নানা প্রান্ত থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। এবার সেই কাজে এগিয়ে এলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন।

তিনি জানান, তার প্রসাধনী সংস্থার আয়ের একটা অংশ তিনি ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ত্রাণের কাজে ব্যয় করবেন।

ভূমিকম্পে বিধ্বস্তদের সহযোগিতার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সানি লেখেন, ভূমিকম্পের পরে আমরা আবার একসাথে উঠে দাঁড়াতে পারব। এই সময় আর্তদের সাহায্যার্থে সবার এগিয়ে আসা উচিত।

শুধু সানিই নন, তার এই কাজে পাশে রয়েছেন স্বামী ড্যানিয়েল ওয়েবারও। সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ সাহায্য ঘোষণা করার পরে ড্যানিয়েল লেখেন, তুরস্ক ও সিরিয়ার মানুষ অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। মনুষত্বের খাতিরে আমাদের উচিত, তাদের পাশে দাঁড়ানো। সানি ও ড্যানিয়েলের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন নেটিজিয়ানরা।

ভূমিকম্প/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *