ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক: সাইক্লোন বোমার ক্ষত সারিয়ে উঠতে না উঠতেই আবার ভয়ানক তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া।

গত কয়েক দিন ধরেই তুষারঝড় আর তার সাথে পাল্লা দিয়ে বৃষ্টিতে নাজেহাল অবস্থা এ অঞ্চলের মানুষ। এখানকার এক লাখ ২০ হাজার মানুষ বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় আছেন। খবর: বিবিসি।

দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, দক্ষিণ-পশ্চিম ক্যালিফোর্নিয়ায় এমন শক্তিশালী তুষারঝড় আগে কখনও দেখা যায়নি। বৃষ্টির পরিমাণ কমলেও ঝড়ের দাপট বজায় রয়েছে গত কয়েক দিন ধরেই।

শুধু ক্যালিফোর্নিয়াই নয়, লসঅ্যাঞ্জেলেসেও তুষারঝড়ের দাপট চলছে। লসঅ্যাঞ্জেলেসের উত্তর অংশে সান্টা ক্ল্যারিটায় প্রবল তুষারপাত হচ্ছে। ওয়েস্টার্ন রিজিওনাল ক্লাইমেট সেন্টারের গবেষক ড্যান ম্যাকিভয় বলেছেন, দক্ষিণ ক্যালিফর্নিয়ায় এ রকম ভয়ানক তুষারপাত আগে কখনও দেখিনি।

উত্তর ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা রেকর্ড পরিমাণ নেমে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

রোববার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারঝড়ের দাপট বজায় থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

তুষারঝড়/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *