মা হলেন মারিয়া নূর

২৭ মে ২০২২ (বিনোদন ডেস্ক): মা হয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মারিয়া নূর। গত ১২ মে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন সায়হান জারিব।

নবজাতকের জন্মের পনেরো দিন পর শুক্রবার অনুরাগীদের সুখবরটি জানিয়েছেন এই অভিনেত্রী।

সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়েবন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। সে হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে এলো প্রথম সন্তান সায়হান।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন মারিয়া নূর। সেখানে দেখা যাচ্ছে, মা মারিয়ার হাতের আঙুল ধরে আছে ছোট্ট সায়হান। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, মে মাসের নিখুঁত একটি দিনে আমাদের পুত্র সায়হান জারিব পৃথিবীতে এসেছে। তার আগমনে আমরা ধন্য ও কৃতজ্ঞ। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন।

চলতি বছরের ২ জানুয়ারি রাতে ফেসবুকে স্বামীর সাথে অন্তঃসত্ত্বার ছবি পোস্ট করে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মারিয়া নূর। তিনি লিখেছিলেন, একটি অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। একজন মা হিসেবে উন্নীত হচ্ছি।

এর আগে, গত বছরের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন মারিয়া নূর। মাতৃত্বকালীন ছুটি কাটাতে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে গত বছর মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে ভালো প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। এর পর মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’ দিয়েও অভিনেত্রী হিসেবে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

সবশেষ গত বছর ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেন মারিয়া নূর।

মারিয়া নূর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *