৩ নভেম্বর, ২০২০ (নিউজ ডেস্ক): সুমন হায়দারকে সভাপতি ও সৈয়দ ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর ২৯ সদস্যের কারিগরী শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত শিক্ষকদের নিয়ে এই কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন। এ সময় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল, ইঞ্জিনিয়ার এনামুল হক মনির, সহ-সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন ও প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী উপস্থিত ছিলেন।
কমিটিতে আজিজুর রহমান, জাহিদ রানা ও অরণ্য রায়কে সহ-সভাপতি, আমিনুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক, ইমন আলীকে তথ্য ও প্রচার সম্পাদক, রওশন শাদ ফেরদৌসীকে সহ-তথ্য ও প্রচার সম্পাদক, তানজিনা তাবাসসুম তন্বীকে তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক, আহাদ আলীকে অর্থ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ হায়দার আলী চৌধুরীকে আইন বিষয়ক সম্পাদক, মোহাম্মদ হামিদুল হককে ছাত্র/ছাত্রী বিষয়ক সম্পাদক (ঢাকা ও ময়মনসিংহ), মাহমুদ হাসানকে ধর্ম বিষয়ক সস্পাদক, তৌহিদুর রহমানকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, ফাতেমা খাতুনকে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক সম্পাদক, মেহের নিগার সুলতানাকে মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং গিয়াস উদ্দিন, আব্দুল গফুর, বিভা নিকেতি নীর, শফিকুল ইসলাম ও সানিয়াত বুরহানকে সম্মানিত সদস্য করা হয়েছে।
এছাড়া সহ-ছাত্র/ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে বিভাগ ভিত্তিক দায়িত্ব দেয়া হয়েছে আমিনুল ইসলাম (ঢাকা ও ময়মনসিংহ), আল আমিন হোসাইন (রাজশাহী ও রংপুর), এমএ মলিকে (রাজশাহী ও রংপুর), সৌমিত্র দাস (চট্টগ্রাম ও সিলেট), কাজী সারোয়ার (চট্টগ্রাম ও সিলেট), হানিফ শিকদার (খুলনা ও বরিশাল) এবং মাজেদা খাতুন (খুলনা ও বরিশাল)। সংবাদ বিজ্ঞপ্তি।
স্বাস্থ্য/টিটি/আরএম
















Leave a Reply