মৃত্যুর মিছিল থামছেই না

৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৫২ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৩৪ ও নারী ১৮ জন। গতকালের চেয়ে আজ ১ জন কম মারা গেছেন। গতকাল ৫৩ জন মৃত্যুবরণ করেছিলেন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৯ হাজার ৩১৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১২ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল ৩০ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ৮৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩২ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৭০৭ জন। গতকালের চেয়ে আজ ২২৫ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।

করোনা/টিটি/আরএম