মৃত্যু ও শনাক্তের নয়া রেকর্ড

৬ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৬৬ জন মারা গেছেন। দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যায় এটিই সর্বোচ্চ। গতকালের চেয়ে আজ ১৪ জন বেশি মারা গেছেন। গতকাল ৫২ জন মৃত্যুবরণ করেছিলেন। এর আগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল গত ৩০ জুন, ৬৪ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৯ হাজার ৩৮৪ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটিও একদিনে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার রেকর্ড। গতকালের চেয়ে আজ ২২৬ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল ৭ হাজার ৮৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের শনাক্তের সংখ্যাও ছিল এ যাবতবালের রেকর্ড। আজ সেটিও ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৯ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৯৩২ জন। গতকালের চেয়ে আজ ৩৭ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *