রাশিয়ার সব নাগরিকের ওপর নিষেধাজ্ঞার দাবি জেলেনস্কির

৯ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): রাশিয়ার সব নাগরিকের ওপর এক বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং কোনও দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করতে পারবে না। এমন নিষেধাজ্ঞার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট বিশ্বের কাছে এই দাবি জানান। খবর: ওয়াশিংটন পোস্ট।

রাশিয়ার ওপর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো বর্তমানে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোকে দুর্বল বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সমস্ত জ্বালানি আমদানির ওপর পশ্চিমাদেরকে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। রাশিয়ার কোনও নাগরিক যাতে এক বছরের জন্য কোথাও বের না হতে পারে তার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। রুশ নাগরিকদের নিজেদের দেশেই বসবাস করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের সরকার দর্শন পরিবর্তন না করবে।

তিনি বলেন, সম্মিলিত শাস্তির ব্যবস্থা চলমান সংকট সমাধানের একমাত্র পথ। এই ধরনের ব্যবস্থা নিলে তারা বুঝতে পারবে এবং রাশিয়ার জনগণ তাদরে সরকারকে বলবে এই যুদ্ধের জন্য তারা দায়ী নয়।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *