রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক আজ

২ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আজ বুধবার দ্বিতীয় দফায় বৈঠক করতে যাচ্ছেন।

সোমবার প্রথমবার যেসব প্রতিনিধি আলোচনার টেবিলে বসেছিলেন তারাই ফের আলোচনা করতে যাচ্ছেন। খবর সিএনএন।

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা সিএএনকে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বুধবারই দ্বিতীয় দফা আলোচনা হবে। প্রতিনিধিরাও একই থাকবে।

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানায়, দ্বিতীয় দফার আলোচনাও হবে বেলারুশের পোলান্ড-বেলারুশ সীমান্তের কাছে।

সোমবার প্রথম দফার বৈঠকটি ৫ ঘণ্টা স্থায়ী ছিল। কিন্তু ওই আলোচনা থেকে কোনও সমাধানে পৌঁছুতে পারেনি দুই পক্ষ। ওই আলোচনা চলাকালীন সময়েও রাশিয়া ইউক্রেনের বিভিন্নস্থানে হামলা অব্যহত রাখে।

দ্বিতীয় দফার আলোচনার আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা জানিয়েছেন, রাশিয়ার সাথে নতুন করে কোনও আলোচনা হবে কি-না এ ব্যাপারে তিনি কোনও নিশ্চয়তা দিতে পারছেন না।

ফেসবুকে দেয়া পোষ্টে দিমিত্রি কুলেবা বলেন, প্রথম দফার আলোচনা হলো। কিন্তু রাশিয়া তাদের শর্তে কোনও পরিবর্তন আনেনি। আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমরা কূটনীতিতে বিশ্বাসী। কিন্তু রাশিয়ার দেয়া কোনও আল্টিমেটাম মানতে আমরা রাজি না।

ইউক্রেন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *