রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক: আগামীকাল রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। বাংলাদেশ রেলওয়ে জানিয়ে দিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবে, কোন তারিখের টিকিট বিক্রি করা হবে।

গত ১৩ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে। আর পূবাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা ২টা থেকে।

কবে কোন তারিখের টিকিট:

কাল ২৪ মার্চ দেয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট এবং ৩০ মার্চ দেয়া হবে ৯ এপ্রিলের টিকিট।

প্রতিদিন আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট https://eticket.railway.gov.bd ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ে/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *