শতভাগ আসনে যাত্রী নিয়ে চলবে লঞ্চ

১০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে আগামীকাল (১১ আগস্ট) থেকে চলাচল করবে নৌযান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আজ এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

এতে বলা হয়, পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্য অধিপ্তর কর্তৃক প্রণীত সব স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বলা হয়েছে। এবং ধারণ ক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ/এসকেএম