নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পর্শে আব্দুল হালিম নামে এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে মাঠের একটি পুকুরে শিয়াল মারার জন্য ছড়িয়ে রাখা তারে বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি মারা যান।
নিহত আব্দুল হামিদ উপজেলার গোপিনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে।
পুকুরের মালিক একই এলাকার খোরশেদ হোসেন বলেন, শিয়াল ঠেকাতে একটি চিকন তার ছড়িয়ে রেখেছিলাম, এতে মানুষ মরার কথা না। কিন্তু কীভাবে মারা গেল আমি বুঝতে পারছি না।
কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার জানান, শনিবার সকালে মাঠে যাচ্ছিলেন আব্দুল হামিদ। যাওয়ার পথে তিনি পুকুরের কাছে পড়ে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যান। এ সময় বিদ্যুৎস্পর্শে তিনি মারা যান। পুকুরটির মালিক মাছ খাওয়া রোধে বৈদ্যুতিক তার ছড়িয়ে রেখেছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















