সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৩

নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার বিকালে উপজেলার কদমরসূল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণের সময় প্ল্যান্টের ভেতর লোকজন ছিল।

জানা যায়, নিহত দুজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যজনের মরদেহ বিএসবিএ হাসপাতালে রয়েছে। এছাড়া ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ