০১ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): সুখবর দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন তিনি।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড দিয়ে ভক্তদের এ সুখবর দেন সাকিব।
সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন– নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
ছবিটি পোস্টের পরপরই ভাইরাল হয়ে যায়। অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছেন সাকিব। তবে অনেকে বলছেন, এটি পুরোনোও হতে পারে।
এ বিষয়ে এক গণমাধ্যমকে সাকিবের এক নিকটজন বলেন, সাকিবের ব্যক্তিগত বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না। তিনি এমনই। নিজে রহস্য সৃষ্টি করেন। পরে নিজেই সেটির ব্যাখ্যা দেন।ৱ
খেলা/এসকেএম
















Leave a Reply