সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল

২৮ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বৃহস্পতিবার উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী কলকাতায় এসেছেন। পরবর্তী পদক্ষেপ নেয়ার ব্যাপারে তিনি সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে।

কলকাতার বাইপাসের কাঁদাপাড়ার হাসপাতলে পৌঁছানোর পরই সৌরভকে দেখতে যান দেবী। দেখার পর স্টেস্ট বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। গতকাল করা কিছু রিপোর্টের ফলাফল এসেছে। যেখানে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।

বুধবার বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলি।

গাঙ্গুলি/এসকেএম