স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসের ঈদ শুভেচ্ছা

১৪ মে ২০২১ (নিউজ ডেস্ক): দেশবাসী ও সংগঠনের নেতা-কর্মীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাজধানীর স্বেচ্ছাসেবক লীগের শেরেবাংলানগর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।

বৃহস্পতিবার রাতে দেয়া শুভেচ্ছা বাণীতে তিনি দেশবাসীকে ঈদু ফিতরের শুভেচ্ছা জানান। বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে নাজুক এই পরিস্থিতিতে আমরা এবার ঈদ পালন করছি। আমরা সৌভাগ্যবান। কারণ অতিমারীর ভয়াল থাবার মধ্যেও আমরা বেঁচে আছি এবং এই ঈদের দিনটি পেয়েছি।

তিনি দেশ-বিদেশে অবস্থানকারী সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আনন্দের এই দিনে স্মরণ করছি আমাদের সেইসব স্বজনদের, যারা বিদায় নিয়েছেন পরপারে। বিশেষ করে মহামারি করোনা সংক্রমণে দেশে-বিদেশে অনেক প্রিয়জন হারিয়েছি আমরা।

বর্তমানে যারা করোনা ভাইরাসে আক্রান্ত সহ নানা অসুস্থতায় ভুগছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করেন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে।  এমন সংকট মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

আনিসুর রহমান বলেন, আসুন, আমরা নিয়মিত মাস্ক পরি, সাবান পানি দিয়ে হাত ধুই। সব আনুষ্ঠানিকতায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে ঈদ উদযাপন করি।

শুভেচ্ছা/এএমএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *