হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

০২ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাড়িতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। পরে তাকে দ্রুত কলকাতার উডল্যান্ড হাসপাতালে নেয়া হয়।

আনন্দবাজার পত্রিকাসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়, শনিবার সকাল সাড়ে দশটার দিকে বাড়িতে জিম করছিলেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উডল্যান্ড হাসপাতালে সৌরভ গাঙ্গুলির চিকিৎসক ডক্টর সরোজ মণ্ডল জানিয়েছেন, তার ইসিজি করা হয়েছে। রিপোর্ট বলছে, মৃদু কার্ডিয়াক এরেস্টের শিকার হয়েছে তার। আরও বিস্তারিত জানতে ট্রপোনিন টি টেস্ট হবে সৌরভের। অ্যাঞ্জিওগ্রাফিও করা হতে পারে তার। এসব টেস্টের ফলাফল থেকে জানা যাবে, ঠিক কী কারণে হার্টে সমস্যা দেখা দিয়েছিল সৌরভের। 

সৌরভের বর্তমান অবস্থা স্থিতিশীল বলেও জানান ডক্টর সরোজ মণ্ডল। 

এদিকে কলকাতার মহারাজের হাসপাতালে ভর্তির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং সৌরভ গাঙ্গুলি দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।  

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *