৪৩তম বিসিএস প্রিলির ফল চলতি মাসেই

২ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হতে পারে চলতি মাসেই।

রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল খুব দ্রুত সময়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এক মাসের মধ্যে দেয়ার চেষ্টা করা হবে। এর আগেও দেয়া হতে পারে।

গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।

বিসিএস/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *